গোলাপগঞ্জে মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের পুরস্কার বিতরণ
সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ, সিলেটের ৪নং মারকায উত্তর রায়গড় বায়তুস সালাম জামে মসজিদে এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৩ রা জুলাই ২০২৬ ইং শুক্রবার ২.৩০ মিনিটের সময় জামিয়া মাদানিয়া রায়গড়ের মুহতামিম মাওলানা অয়েছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মক্তব শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ।
মাওলানা ফয়সল আহমদের স্বাগত বক্তব্য ও মসজিদের মুয়াজ্জিন মাওলানা জুনায়েদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোর্ডের উপদেষ্টা ও ঢাকাদক্ষিণ মাদ্রাসার মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী ও বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছফির উদ্দিন, সহ মক্তব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, নির্বাহী সদস্য হাফিয ফয়সল আহমদ।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শাহ জামাল আবেদীন, মসজিদের উপদেষ্টা কবির আহমদ, ইমাম ও খতীব মাওলানা মাশুক আহমদ, সহ সভাপতি রাজু আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরান উদ্দিন বাদল, সহ সাধারণ সম্পাদক ইবাদুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রউফ মেম্বার সহ অনেকে।
অনুষ্ঠানে ৪নং কেন্দ্রের আওতাধীন ৩টি মক্তবের ৩৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৫ জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস ও ৭জন এ প্লাস পান। তাদের হাতে সম্মাননা সনদ সহ বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা। বাকি ২১ জনের হাতে স্বান্তনা পুরস্কার তুলে দেয়া হয়। এবং কেন্দ্রের আওতাধীন ৫জন মক্তব শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বরুন আচার্য ( উপদেষ্টা ) ।। কালিমুল্লাহ ইকবাল ( প্রধান সম্পাদক ) ।। এ কে এম আজিজুল হক ( সহকারী সম্পাদক ) ।। মনির হোসেন চৌধুরী ( বার্তা সম্পাদক ) ।। ইসমাইল হোসেন ( প্রকাশক ) ।। শাহাদাত হোসেন কামাল ( নির্বাহী সম্পাদক )
Address: Ma Villa, Shikdar Bari, Ground Floor , Abdullahpur, Sector -8, Uttara, Dhaka -1230 ,
Email : info@ganamadhamcantha.com , Website : ganamadhamcantha.com
Copy Write : sonmmc.com