যুক্তরাজ্য কভেন্ট্রি শাখার নবনির্বাচিত বিএনপি কার্যনির্বাহী কমিটিকে মোঃ মোর্শেদ আহমদ’র অভিনন্দন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য কভেন্ট্রি শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য বার্মিংহাম স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় সদস্য শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মোর্শেদ আহমদ ।
তিনি এক প্রেসবার্তায় দায়িত্ব প্রাপ্ত পুনরায় নির্বাচিত সভাপতি জামিউল ইসলাম জামিল,
সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য কভেন্ট্রি শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেহরাব উদ্দিন সহ কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের নতুন দায়িত্বে দেশ,গণতন্ত্র ও বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যাশা রইল।
নতুন নেতৃত্বে কভেন্ট্রিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে আরও শক্তিশালী করতে কভেন্ট্রি বিএনপির নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।