Skip to main content

দৈনিক গণমাধ্যম কন্ঠ

All News

সিলেটের গোলাপগঞ্জে দিনমজুর থেকে ভুঁইফোড় সাংবাদিকতার দৌরাত্ম্য: প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে তোলপাড়

সিলেটের গোলাপগঞ্জে দিনমজুর থেকে ভুঁইফোড় সাংবাদিকতার দৌরাত্ম্য: প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে তোলপাড়

বিশেষ প্রতিনিধি, সিলেট মোঃ খালেদ আহমেদ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় সাংবাদিকতার আড়ালে নানা অনিয়ম, প্রভাব বিস্তার এবং অপেশাদারসুলভ আচরণের গুরুতর অভিযোগ উঠেছে,সৈয়দ জেওলোয়ার হোসেন স্বপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

নিজেকে কখনো স্থানীয় প্রভাবশালী সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক-প্রকাশক প্রতিনিধি,আবার কখনো গোলাপগঞ্জ প্রেসক্লাবের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক একটি অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) রাতে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অপ্রীতিকর ঘটনা ঘটান সৈয়দ জেওলোয়ার হোসেন স্বপন। রাত আনুমানিক নয়টার দিকে পেশাগত দায়িত্ব পালন কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হচ্ছিলেন স্থানীয় সংবাদকর্মী মো. খালেদ আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় হাসপাতালের সম্মুখ ফটকে সংস্কার কাজ চলায় তা আংশিক বন্ধ রাখা হয়েছিল। এই পথ দিয়ে প্রবেশ বা বের হওয়ার সময় জেওলোয়ার হোসেন স্বপনকে বাধা দেন দায়িত্বরত এক আনসার সদস্য। নিয়ম মেনে চলার অনুরোধ করলেই তিনি আনসার সদস্যের ওপর চড়াও হন এবং তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে মারমুখী আচরণ করেন।

পরিস্থিতি শান্ত করতে সংবাদকর্মী মো.খালেদ আহমেদ এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তার উপরে ও চড়াও হন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি নিজেকে কথিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার ও উচ্চবাচ্য করেন। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ওই রাতের হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই ঘটনার সত্যতা ও ওই ব্যক্তির আচরণের প্রমাণ মিলবে।

এই ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক মো. খালেদ আহমেদকে নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল অনুদ্বন্দ্বিত সকালের দিগন্ত নামের এর পেইজে সাংবাদিক খালেদ আহমেদের ছবি পোস্ট করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাংবাদিক মো. খালেদ আহমেদ বলেন, “সাংবাদিকতা একটি পবিত্র ও দায়িত্বশীল পেশা। একটি কুচক্রী মহল এই পেশাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভুঁইফোড় তথ্য ছড়ানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে নিজেকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বা দায়িত্বশীল পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, গোলাপগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কোনো কার্যনির্বাহী কমিটি নেই এবং সংগঠনটি দীর্ঘদিন ধরে বিলুপ্ত অবস্থায় রয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজেই পূর্বে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এই বিলুপ্তির সত্যতা স্বীকার করেছিলেন। কোনো বৈধ কমিটি না থাকা সত্ত্বেও মনগড়া পদ ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, সৈয়দ জেওলোয়ার হোসেন স্বপন নিজেকে কখনো সাপ্তাহিক ‘সকালের দিগন্ত’ পত্রিকার সম্পাদক-প্রকাশক আবার কখনো মূলধারার জাতীয় দৈনিকের প্রতিনিধি বলে দাবি করলেও তার আসল উদ্দেশ্য ভিন্ন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানির ভয় দেখিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় এবং অর্থ দাবির মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগে তিনি স্থানীয় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা ভোগ করতেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করে যারা ফায়দা লুটছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় সংবাদকর্মী ও সচেতন নাগরিক সমাজ। এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক সহ এলাকার সর্বস্তরের মানুষ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PhotoCard Icon
Create PhotoCard
19 August 2026

সিলেটের গোলাপগঞ্জে দিনমজুর থেকে ভুঁইফোড় সাংবাদিকতার দৌরাত্ম্য: প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে তোলপাড়

ganamadhamcantha.com |
facebook.com/ganamadhamcantha/