Skip to main content

দৈনিক গণমাধ্যম কন্ঠ

All NewsNewsজীবনযাপনবাংলাদেশসর্বশেষ

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন: মুহূর্তেই ছাই শেড মালিকদের স্বপ্ন।

গাজীপুরের টঙ্গীর পাগাড় মহাব্বত নগর সোসাইটি মাঠ সংলগ্ন ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক শেড মালিকের স্বপ্ন। গতকাল শনিবার বিকেলে লাগা এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন ছোট-বড় বেশ কয়েকজন ব্যবসায়ী। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড় ও স্ক্র্যাপ মালামাল পুড়ে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার দিকে শাহীন আলমের মালিকানাধীন ওই ঝুটের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী শেড মালিকরা জানান, গুদামে রফতানিযোগ্য তৈরি পোশাক কারখানার বিপুল পরিমাণ মূল্যবান ঝুট কাপড় ও স্ক্র্যাপ মালামাল মজুত ছিল। আগুন এতো দ্রুত ছড়িয়েছে যে জীবন বাঁচানো ছাড়া আর কোনো মালামাল বের করার সুযোগ মেলেনি। সব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বিড়ির আগুন থেকে এই সূত্রপাত হতে পারে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PhotoCard Icon
Create PhotoCard
04 October 2026

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন: মুহূর্তেই ছাই শেড মালিকদের স্বপ্ন।

ganamadhamcantha.com |
facebook.com/ganamadhamcantha/