Skip to main content

দৈনিক গণমাধ্যম কন্ঠ

All Newsরাজধানীসর্বশেষ

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোরতাজুল করিম বাদরু ।

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নবগঠিত কমিটিতে কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খোন্দকার মোরতাজুল করিম বাদরু। গত ৩১ অক্টোবর (২০২৬) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নবগঠিত কমিটির কথা প্রকাশ করা হয়।

খোন্দকার মোরতাজুল করিম বাদরু একাধারে সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে পরিবহন শ্রমিক নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা বলছেন, “যোগ্য নেতৃত্বে সঠিক মানুষ পদায়ন করা হয়েছে।”

শুভাকাঙ্ক্ষী ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাঁর এই নতুন অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন। একই সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন অর্পিত এই নতুন দায়িত্ব সুন্দর, সুচারু ও সততার সাথে পালন করার তৌফিক ও শক্তি লাভ করেন।

নবনির্বাচিত কার্যকরী সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরুও তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের সড়ক পরিবহন খাতের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PhotoCard Icon
Create PhotoCard
03 October 2026

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোরতাজুল করিম বাদরু ।

ganamadhamcantha.com |
facebook.com/ganamadhamcantha/