Skip to main content

দৈনিক গণমাধ্যম কন্ঠ

বাংলাদেশ

সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

কামাল খান
সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিক লক্ষ্যকে সামনে রেখে সিলেটে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের সার্বিক সহযোগিতায় সাম্প্রতিক সময়ে সিলেটে অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে.

ট্রাস্টের পক্ষ থেকে এতিম ও দুস্থ শিশুদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে 5 জুলাই ২০২৬ ইং, রোজ রবিবার উপশহরের ‘আল ইকরাম এতিমখানা ও ইসলামিক মাদরাসায়’ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া কর্মসূচির ধারাবাহিকতায় ৪ জুলাই নগরীর আরও একটি এতিমখানায় ১২০ জন শিশুর মাঝে এক মাসের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে পবিত্র শাহজালাল (রহ.) মাজারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা নাহিদ আহমদ এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল খান। অনুষ্ঠানে ট্রাস্টের সিলেট কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম চৌধুরী জানান, এই সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অবহেলিত শিশুদের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে।

সাংবাদিক কামাল খান বলেন, “অসহায় ও এতিম শিশুদের প্রয়োজনীয় উপকরণ বিতরণের পরিকল্পনা রয়েছে”।
প্রতিটি মানবিক উদ্যোগই সমাজের বিত্তবানদের জন্য একটি দৃষ্টান্ত। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের এই প্রয়াস স্থানীয় মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। পরিশেষে জহিরুল ইসলাম চৌধুরী আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলম দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এ ধরনের সামাজিক উদ্যোগ অনাগত ভবিষ্যতে আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাবে—এমনটাই প্রত্যাশা সিলেটের সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PhotoCard Icon
Create PhotoCard